ন্যাশনাল ডেস্কঃ এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। তবে কেউ গুজব রটাতে পারে। কেউ গুজব রটালে সে যদি ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ রোববার রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা বলেন।
এরআগে, সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডা হাইস্কুল কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুরো কেন্দ্র ঘুরে দেখেন। সংশ্লিষ্ট সবার কাছ থেকে পরীক্ষাকেন্দ্রের সার্বিক বিষয়ে খোঁজ নেন।