Friday, August 7

স্মার্ট বাংলাদেশ ও প্রযুক্তিমনস্ক আগামী প্রজন্ম গড়ে তুলতে কাজ করছি: জেলা প্রশাসক

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে আজ ‘স্মার্ট বাংলাদেশ’ ও ” স্মার্ট চট্টগ্রাম” বাস্তবায়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে জেলা প্রশাসক, চট্রগ্রাম আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, ‘স্মার্ট চট্টগ্রাম’ বিনির্মানে করনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মো: রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সভায় স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট চট্রগাম বাস্তবায়নের উপর একটি ধারণাপত্র উপস্থাপন করেন। বাংলাদেশের বানিজ্যিক রাজধানী খ্যাত চট্রগ্রামের ব্যবসা বানিজ্য, আর্থিক লেনদেনসহ সকল শিল্পপ্রতিষ্ঠানে ক্যাশলেস ট্রান্সজেকশ চালু করা, সকল সরকারি অফিসকে পেপারলেস এবং প্রেজেন্সলেস অফিসে রুপান্তরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

তিনি চট্রগ্রামের সাধারণ মানুষকে স্মার্ট বাংলাদেশের কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা এবং প্রযুক্তিমনস্ক আগামী প্রজন্ম গড়ে তোলার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এসময় তিনি চট্রগ্রামকে বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। স্মার্ট চট্রগ্রাম নগরী বিনির্মানে চট্রগ্রাম সিটি কর্পোরেশন অগ্রনী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় মেয়র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চট্রগ্রাম শহরের যানযট নিরসন, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মান, নবায়নযোগ্য শক্তি ব্যবহার, স্মার্ট পরিবহন ব্যবস্থা এবং নির্দিষ্ট স্থানে পার্কিং, স্মার্ট ইলেক্ট্রিক কেবল ম্যানেজমেন্ট প্রভৃতি বাস্তবায়নের মাধ্যমে চটগ্রামকে একটি স্মার্ট নগরে পরিনত করার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কাউন্সিলরবৃন্দ, কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ‘স্মার্ট চট্টগ্রাম’ বিনির্মানে নিজ নিজ মতামত তুলে ধরেন।
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে উপস্থিত সকলেই দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.