সনদ বিতরণীতে লায়ন জুনাব আলী
পরিবেশবান্ধব নতুন প্রযুক্তির বিকাশ সাধন সময়ের দাবি

0

বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় সমগ্র পৃথিবী পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি। বাসযোগ্য পৃথিবী গড়তে সকল ধরনের পরিবেশ বিধ্বংসী শিল্পায়ন থেকে উত্তরনে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তির বিকাশ সাধন করতে হবে। চট্টগ্রাম নগরীর বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (বিকেটিটিসি) প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পোদ্যোক্তা ও সমাজসেবী লায়ন জুনাব আলী উপরোক্ত কথাগুলো বলেন।
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের অধীনস্থ পরিবেশ অধিদপ্তর, ঢাকা এবং ইউএনডিপি’র সার্বিক তত্বাবধানে ঐচগচ চযধংবড়ঁঃ গধহধমবসবহঃ চষধহ (ঐচগচ ঝঃধমব-২) প্রকল্পের আওতায় এসি বাজার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব নতুন প্রযুক্তির রেফ্রিজারেন্ট জ- ২৯০ এবং জ -৩২ এর উপর দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এয়ারকন্ডিশনার টেকনিশিয়ানদের অংশগ্রহণে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে এয়ারকন্ডিশনারে ব্যবহৃত পরিবেশবান্ধব নতুন প্রযুক্তির গ্যাস জ-২৯০ এবং জ-৩২ এর স্থাপন, মেরামত, রক্ষনাবেক্ষণ ও ব্যবহার বিধিসহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের পর টেকনেশিয়ানদের নিকট সনদপত্র হস্তান্তর করা হয়। বিকেটিটিসি’র কম্পিউটার টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিকেটিটিসি’র জঅঈ বিভাগীয় শিক্ষক এসকে শওকত আলী, এসি বাজার ইন্ডাস্ট্রিজ’র জিএম নাজমুল হাসান, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, ইঞ্জিনিয়ার জালাল, ইঞ্জিনিয়ার কায়সার, মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ শরফুদ্দিন, মোহাম্মদ হুমায়ন কবির প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.