পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনে মানবিক সংগঠন দূর্মর বাংলাদেশ

0

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈশ্বিক উঞ্চতা রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষৎতে সুজলা সুফলা বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামে মানবিক সংগঠন “দূর্মর বাংলাদেশ ” এর বর্ষাকালীন কর্মসূচী “সবুজ বনায়ন ” প্রকল্পের আওতায় ৩য় বারের মতো সপ্তাহব্যাপী সবুজায়ন কার্যক্রম বৃক্ষ রোপন কর্মসূচী–২৩ পালিত হচ্ছে।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাত ও সভাপতি এস এম আনিসুল ইসলাম, চট্টগ্রাম হযরত কালু শাহ (রহ:) সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও :মুহাম্মদ আবুল কালাম আমিরী, ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা: সাইফুল ইসলাম, মাও:মোহাম্মদ বরকত উল্লাহ, মাও: আলমগীর রেজা কাদ্বেরী, ইসলাম ভান্ডারী, মোহাম্মদ সোহাগ, আসাদুজ্জামান সাকিব, বারেক, মাহফুজুল ইসলাম ফাহাদ, আবু রায়হান, আরমান হোসেন, জুয়েল,ইমন, রহুল আমিন প্রমুখ।

গত ১৯ জুলাই হতে ২৮ জুলাই পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও খালিজায়গায় ৫ শতাধিক বনজ, ফলজ ও ওষধী গাছ লাগানো হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.