কক্সবাজার এক্সপ্রেস’ উদ্বোধনের প্রথম দিনেই কুমিল্লার এক যুবকের মৃত্যু

0

গতকাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ উদ্বোধনের প্রথম দিনেই ট্রেনটিতে কাটা পড়ে কুমিল্লার লাকসামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত ওই যুবকের নাম হোসেন রাব্বি সুজন (২২)। তিনি লাকসাম পৌরসভার পাইকপাড়া গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণ আউটারে লেকের পাড়ে এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকাগামী ছিল। এদিন রাত ১০টার দিকে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মুরাদ উল্লাহ বাহার বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে অসুবিধা হচ্ছে।
ওসি আরো বলেন, এলাকার লোকজন তাকে পার্শ্ববর্তী গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের ছেলে হোসেন রাব্বি সুজন বলে দাবি করছেন। পরিচয় নিশ্চিত করতে সিআইডির সহযোগিতা চাওয়া হয়েছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.