Friday, August 7

লেবানন সীমান্তে ইসরাইল হামলা শুরু

0

শুক্রবার হামাস ও ইসরাইলের সমঝোতায় টানা ছয়দিনের যুদ্ধবিরতির পর লেবানন সীমান্তে ইসরাইল আবারও হামলা শুরু করেছে। গতকাল রাতে ইসরাইলি সেনাদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এ খবর নিশ্চিত করেছে আলজাজিরা।হিজবুল্লাহ হামাসের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। পশ্চিমাদের অভিযোগ, ইরান এ সংগঠনকে সহায়তা দিয়ে থাকে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলের গোলাবর্ষণে সীমান্ত সংলগ্ন হোউলা শহরে দুজন এবং জেববায়ান গ্রামে একজন নিহত হয়েছেন। হোউলায় দুজন মা–ছেলে নিহত হয়েছেন যেখানে মায়ের বয়স ৩৫ বছর। তারা দুজনই বেসামরিক নাগরিক। আর জেববায়ানে নিহত ব্যক্তি হিজবুল্লাহর সদস্য। এই জেরে হিজবুল্লাহ’র দাবি হামলায় নিহত তিনজনের মধ্যে একজন তাদের সদস্য।

অন্যদিকে ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, লেবাননের আক্রমণের পর পালটা হামলা চালিয়েছে তারা। আকাশ প্রতিরক্ষার মাধ্যমে লেবাননের দুটি রকেটও প্রতিহত করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.