প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ৪

0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দু’টি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত তিনজন হয়েছেন।মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জে পূর্বাচলে তিন শ’ ফুট সড়কের ভুঁইয়া বাড়ির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত হয়েছে আরো চারজন।

হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ও আহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দেরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের পূর্বাচলে তিন শ’ ফুট সড়কের ভুঁইয়া বাড়ির ব্রিজ এলাকায় দু’টি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আরো দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারাও মারা যায়। এ ঘটনায় চারজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

নাজমুল হাসান বলেন, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্ত এবং অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.