হবিগঞ্জের কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন যাত্রী । আহত হয়েছেন আরও ৪জন।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রজিত কুমার জানায়, বেলা সাড়ে ১১টায় সায়েস্তাগঞ্জ চুনারুঘাট রোডে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।