Friday, August 7

বর্তমানে রেলপথে হুমকি তৈরি হয়েছে: রেলমন্ত্রী

0

আজ মঙ্গলবার সকালে রেলভবনের সভাকক্ষে দেশের বিভিন্ন স্থানে রেলে নাশকতা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে। বিএনপি ও তাদের সমমনা দলগুলো যে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, এ সময়টাতে রেল সম্পর্কিত সহিংসতা বাড়ছে।

মন্ত্রী আরো বলেন, বর্তমানে রেল চলাচলে হুমকি তৈরি হয়েছে। এক্ষেত্রে প্রত্যেকের সহযোগিতা চাই। রাজনৈতিক কর্মসূচির সঙ্গে রেলকে সম্পৃক্ত করে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে ফেলে জনজীবন যে হুমকির মধ্যে ফেলা হচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো প্রতিটি ফৌজদারি অপরাধ। আমাদের দিক থেকে আমরা নিরাপদ রেল যাত্রার সর্বাত্মক চেষ্টা করছি।

নূরুল ইসলাম সুজন বলেন, যাত্রীবেশে উঠে ট্রেনে নাশকতা করেছে দুর্বৃত্তরা। এমন নাশকতা প্রতিহত করা কঠিন। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে।

রেলমন্ত্রী আরও বলেন, যারা রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে তারাই ট্রেনের নাশকতার সঙ্গে জড়িত। দুর্বৃত্তরা রেলকে আক্রমণের প্রধান হাতিয়ার বানিয়েছে। যে হুমকির মধ্যে ফেলা হচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো প্রতিটি ফৌজদারি অপরাধ।
আমরা তদন্ত কমিটি গঠন করছি ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.