বাঁশখালীর নিখোঁজের ৩দিন পর মৃত অবস্থায় পাওয়া গেছে তাহমিদ লাশ

0

চট্টগ্রাম বাঁশখালীতে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে হারিয়ে যাওয়া তাহমিদ (৫)। তিনদিন পর আজ বৃস্পতিবার ভোর সকালে মৃত অবস্থায় বাড়ির অদূরে পুকুর থেকে ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পায়।

তাহমিদ(৫) নামের ওই শিশু পুঁইছুড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোঃ আলমের পুত্র।

নিহত তাহমিদের ফুফা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইমরান জানায়, গত মঙ্গলবার দুপুর থেকে তাহমিদ নিখোঁজ হয়ে যায়। অবশেষে ৩ দিন পর আজ বৃহস্পতিবার ভোর সকালে বাড়ির কিছু দূরে পুকুরে মৃত রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা।

আমার মনে হচ্ছে গতরাতে হত্যা করে তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় ফোন দেওয়া হলে তারা ঘটনাস্থলে যাচ্ছে বলে জানায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.