Friday, August 7

২০২৪ সালের এসএসসি ১৫ ফেব্রুয়ারি

0

আগামী ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

পরীক্ষার সময়সূচি আজই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এর আগে, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তা ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত নয়।

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার জানিয়েছেন , ‘প্রতি বছর প্রশ্নফাঁসসহ এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে একটি চক্র অপতৎপরতা চালিয়ে আসছে। আমরা তাদের বিষয়ে সজাগ রয়েছি। শিক্ষার্থী-অভিভাবকরা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অনুসরণ করলে আশা করলি বিভ্রান্তি এড়াতে পারবেন।’

২০২৩ সালের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসে শেষ হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.