Friday, August 7

পাবনার চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

0

পাবনার ভাঙ্গুড়ায় চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে দুটি গরু চুরি করে নৌকায় করে পালিয়ে যাচ্ছিল একদল চোর। বিষয়টি টের পেয়ে গরুর মালিকসহ আশপাশের লোকজন চোরের দলকে ধাওয়া করেন। পরে উপজেলা বেতুয়ান গ্রামে লোকজন দেখে গরু ফেলে পালানোর চেষ্টা করে চোরের দল। এ সময় এলাকাবাসী তিনজনকে ধরে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ সময় একজন পালিয়ে যান। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.