মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার টেঙ্গরে ভোট কেন্দ্রের সামনে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার(৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার টেঙ্গর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদুরে এ ঘটনাটি ঘটে।নিহত হলেন নাম জিল্লুর রহমান (৪৫)। নিহত জিল্লুর টেঙ্গর এলাকার শরিতল মুন্সীর ছেলে।
নিহত জিল্লুর রহমানের স্ত্রী রেহেনা বেগম জানান, ‘আমার স্বামী নৌকার সমর্থক। শনিবার রাতে কাঁচির সমর্থক মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শাহিনের নির্দেশে বিপ্লবের লোকজন হুমকি দিয়ে যায়। আজ সকালে ওরাই আমার স্বামীকে রামদা দিয়া কুপিয়ে হত্যা করে।’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু জাফর রিপন, পুলিশ সুপার আসলাম খানসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
পুলিশ সুপার আসলাম খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। নিহত ব্যক্তি একটি হত্যা মামলার আসামি। তিনি জামিনে রয়েছেন। সবদিক বিবেচনা করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ আসছে…