ইসরায়েলি হামলা চালিয়েছে জেনিনে,নিহত ৬

0

ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে।নিহত হয়েছে ৬ জন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরেও হামলার পরিমাণ বেড়েছে। গত ৩ মাসে সেখানে ইসরায়েলি হামলায় ৩ শতাধিক নিহত হয়েছে। খবর আলজাজিরার।

গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সেই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি সীমান্ত অতিক্রম করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে নিহত হয়েছে অন্তত ১২০০ জন।

এরপরই পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত সাড়ে ২২ হাজার নিহত হয়েছে। আহত হয়েছে ৫৫ হাজারের বেশি। তবুও হামলা বন্ধ করেনি ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানান, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তাদের অভিযান বন্ধ হবে না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.