চট্টগ্রাম কনভেনশন হলে আজ(শনিবার) সকাল ১০ টায় সম-স্বামিত্ব গৃহ নির্মাণ সমবায় সমিতির কতৃক আয়োজিত সভায় ২০২২-২০২৩ বছরের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সম- স্বামিত্ব্য গৃহ নির্মাণ সমবায় সমিতি লি: আলহাজ্ব সৈয়দ লেছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিনুল হক , বীর মুক্তিযুদ্ধা আমির কাসেম, প্রাক্তন সমবায় কর্মকর্তা শহীদুল ইসলাম, এডভোকেট আব্দুল মতিন (সদস্য)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিস সহকারী সেলিম ভূইয়া।
সভায় সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ ১২ টি আলোচ্য বিষয় ও সমিতির গত ১বছরের সকল কার্যক্রম তুলে ধরেন। সমিতির ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সনের অডিট ২০২৩-২০২৪ সনের বাজেট সকল সদস্যদের সামনে তুলে ধরেন।
সভাপতি বলেন, আমরা যাতে খুব শীঘ্রই জায়গা ফিরে পাই সেজন্য সার্বিক চেষ্টা করছি। খুব শীঘ্রই আমরা আমাদের জায়গা ফিরে পাবো ইনশাআল্লাহ ।