টাঙ্গাইলের মধুপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনা ঘটেছে এত ২ যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ী নেকীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মধুপুর পৌর এলাকার বোয়ালী গ্রামের শিহাব তালুকদারের ছেলে বনী আমীন অরেঞ্জ (২৮) ও ময়মনসিংহ খাগডহর এলাকার জনৈক আজিজুলের ছেলে তানভীর (২৫)। এ ঘটনায় আহত হয়েছেন তানভীরের বন্ধু মারুফ হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে আসার পর একটি ট্রাক অতিক্রম করে। সঙ্গে সঙ্গে দুটি বিপরীতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর দুই মোটরসাইকেলের তিন যাত্রীকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আহত মারুফ জানান, তানভীরের সঙ্গে জামালপুরের সরিষাবাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে তারা মধুপুর হয়ে বাড়ি ফিরছিলেন। তারা দুজন ইসলামী সংগীতশিল্লী।
মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন জানান, আইনি প্রক্রিয়া চলছে।