নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ রেলওয়ে ষ্টেশন মাষ্টার ও কর্মচারী ইউনিয়ন‘র স্টেশন মাস্টারদের শীর্ষনেতা মরহুম জাফর উল্লাহ মজুমদার ভাইয়ের স্মরনে এক শোকসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।। প্রাক্তন ষ্টেশন মাষ্টার জাফর আলম ভাইয়ের সভাপতিত্বে ও ষ্টেশন মাষ্টার আব্দুস সালাম ভাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম/পূর্ব জনাব নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওপিএস/পূর্ব শহীদুল ইসলাম, সিসিএম/পূর্ব মোহাম্মদ মাহবুবুর রহমান, ডিআরএম/চট্টগ্রাম সাইফুল ইসলাম, ডিটিও/চট্টগ্রাম আনিসুর রহমান ও এটিও/চট্টগ্রাম মোঃ ফেরদৌস । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি এস এম ফখরুল আলম, সহ সভাপতি মোহাম্মদ হারুন, সহ সভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। ট্রাফিক ঐক্য পরিষদের সভাপতি শাহীদ হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, সমবায় ঋণদান সমবায় সমিতির পরিচালক অলিউল্লাহ সুমন, রেলশ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিমুদ্দিন আজমল, কল্যান ট্রাষ্ট্রের পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, সি আর বি হাসপাতাল শাখা শ্রমিকলীগের সভাপতি মিজানুর রহমান। এছ্ড়াাও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ উক্ত অনুষ্ঠানে বিপুলসংখ্যক স্টেশন মাস্টার অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জিএম/পূর্ব মহোদয় আসন্ন ঈদুল ফিতরে সকল স্টেশন মাস্টারদের সতর্কতার সহিত তাদের কর্তব্য পালনের নির্দেশ দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্টেশন মাস্টার জনাব জাফর আলমকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। সকল কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সবাইকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠানের শেষে জাফর ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।