কর্ণফুলী থেকে বেওয়ারিশ লাশ উদ্ধার

0

চট্টগ্রামে কর্ণফুলীতে নাম পরিচয় বিহীন (৫০) বছর বয়েসি এক বেওয়ারিশ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

গত শনিবার ভোররাতে উপজেলার জুলধা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম এলাকার ঝোপঝাড় জঙ্গলে মরদেহটি পাওয়া যায়। লোকটির দৈনিক অবস্থা ছিলো শ্যামলা আর মুখে দাঁড়ি ছিলো। পরনে ছিলো সুতি কাপড়ের জামা আর লুঙ্গি।

পরে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী পুলিশকে খবর দিলে কর্ণফুলী থানা পুলিশের একটি পুলিশ দল দুই ঘণ্টার চেষ্টা করেও লাশের কোনো পরিচয় পাননি বলে জানা যায়।

কর্ণফুলী থানার এসআই মোবারক হোসেন জানান, লাশের পাশে চিপস কেক ও জুস পাওয়া গেছে। সম্ভবত লোকটি খাবার জন্য নিয়েছিলেন।

স্থানীয় একাধিক জন জানান, লাশটি ছিল এক পাগলের। যিনি বিভিন্ন সময় বাজারে ঘাটে ঘুরাফেরা করতেন। কেউ কিছু দিলে খেতেন, না হয় দোকানের সামনে বসে থাকতেন। কাউকে কোন ধরনের ক্ষতি করতেন না।

পরে সার্বিক বিষয় বিবেচনা করে বেওয়ারিশ হিসেবে লাশটি দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলাম হস্তান্তর করেন বলে জানা যায়।

কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন বলেন, বেওয়ারিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হলো। অনেক চেষ্টা করেও লাশের পরিচয় পাওয়া যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.