Thursday, August 6

মুক্তি পেয়েছেন খায়রুল কবির খোকন

0

ছয় মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন।

আজ বুধবার(৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন। এ সময় কারাফটকের বাইরে খোকনকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুরে এলাহীসহ অন্য নেতাকর্মীরা।

গত বছর ২৫ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর একটি বাসা থেকে খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাদিকুর রহমান ও তার অনুসারী আশরাফুল হক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয়। এই ঘটনায় ছাদিকুরের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, তার স্ত্রী শিরিন সুলতানাসহ দলের একাধিক নেতাকর্মীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.