পীরগঞ্জে চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল মিলন ও শিখা

0

মনিরুজ্জামান মনিরপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় ২১শে মে ২০২৪ ইং রোজ (মঙ্গলবার) উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ভাবে ফলাফল জানা গেছে, সাবেক সংসদ প্রাক্তন চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল আনারস প্রতীকে ৪৪ হাজার ৫১৩ ভোট পেয়ে তৃতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোকাররম হোসেন জাহাঙ্গীর চৌধুরী ঘোড়া প্রতীকে ৩৪ হাজার ৬৬১ ভোট পেয়েছেন ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরে আলম মিয়া জাদু লাঙ্গল প্রতীকে ১৫ হাজার ৩৮৪ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাবেক ভিপি ও প্রাক্ষণ চেয়ারম্যান শফিউর রহমান মিলন তালা প্রতীকে ৪১ হাজার ৬৬১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দী আবু আজাদ বাবলু মাষ্টার চশমা প্রতীকে ৩৬ হাজার ৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষিকা সেলিনা আকতার শিখা হাঁস প্রতীকে সর্বোচ্চ ৫২ হাজার ৯৮১ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রওশন আরা রীনা কলস প্রতীকে ৩২ হাজার ৯০৩ ভোট পেয়েছেন। উল্লেখ্য, ভোটের দিন পীরগঞ্জে আবহাওয়া অনুকূলে ছিল। স্থানীয় প্রশাসন ভোট গ্রহণে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেছিল। ১২৩ ভোট কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত ছিলেন পুলিশ আনসার ভিডিপি সদস্যগন, ছিলেন ম্যাজিস্ট্রেট। নির্বাচন সুষ্ঠু করতে সরকারের বিভিন্ন পর্যায়ের নজরদারি ছিল জোরালো। ভোটগ্রহণের কর্মকর্তারা আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.