কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন ও চারা বিতরণ

0

কাপ্তাই প্রতিনিধি:

৫ জুন২৪ রাঙ্গামাটির কাপ্তাই বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, আলোচনা সভা করা হয়েছে। বুধবার সকাল ১১টায় দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় র্র্যালী, আলোচনা সভা ও সড়কের পাশে গাছের চারা রোপন করা হয়। এবারের প্রতিপাদ্য হল ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’।এতে সভাপতিত্ব করে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন।

পরে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে জারুল গাছের চারা রোপণ করা হয়। এসময় উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাশেদুজ্জামান ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন, কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিনসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্কুলের শিক্ষার্থীদের মাঝে বন বিভাগের পক্ষ হতে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।এবং কাপ্তাই জাতীয় উদ্যান এলাকায় রাস্তার সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন প্রজাতীর শোভাবর্ধনকারী গাছের চারাও লাগানো হয়।

ছবিও ক্যাপশন- রাঙ্গামাটি কাপ্তাইয়ে বিশ্ব পরিবেদ দিবস উপলক্ষে র্র্যালী ও সভা করা হয়।প্রধান অতিথি ছিলেন মহিউদ্দিন (ইউএনও)।

মো.কবির হোসেন

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.