রাইখালীতে শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন রংধনু একাদশ

0

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই রাইখালী শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রংধনু একাদশ। শুক্রবার বিকালে রাইখালী সদরপাড়া ফেন্ড একতা সংঘের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ট্রাইবেকারে নারানগিরি পাড়া রংধনু একাদশকে রাইখালী সদরপাড়া বঙ্গবন্ধু একাদশকে ২-০গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় সভাপতিত্ব করে রাইখালী ইউপি সদস্য ও ফেন্ডস একদা সংঘের উপদেষ্টা শেখ নাছের উদ্দিন। রাইখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি নাসির উদ্দিন রাঙ্গার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগ সভাপতি মো.নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি সেলিম চৌধুরী, সাধারন সম্পাদক একরামুল হক, রাইখালী ইউনিয়ন আওয়ামীগ সদস্য মো. ইব্রাহিম, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মো. ফরহাদ, রাইখালী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আরিফ, স্থানীয় শাহী জামে মসজিদের সমাজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জলিল, সাধারন সম্পাদক মো নুরুল ইসলাম প্রমুখ।

মো.কবির হোসেন

কাপ্তাই সংবাদদাতা

০১৮২৪-৯১২১৬৪,০১৫৫৩-৭৪৭৪১০.

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.