কারিগর পাড়ায় জীপ উল্টে নিহত ১, আহত ২

0

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন কারিগরপাড়া- ভালুকিয়া বাজার নামক স্থানে জীপ উল্টে গিয়ে ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩.৪৫ মিনিটে সড়ক দূর্ঘটনা ঘটে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম।
নিহত ইমন(১৯) রাইখালী ইউনিয়ন ফুলতলি মুসলিম পাড়া এলাকার মো: বাহারম এর পুত্র বলে জানান ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা।
এই ঘটনায় চাঁদের গাড়ির চালক নুর আলম বাছা(২৮) এবং মো: সাকিব(২২) নামে দুই জন আহত হয়েছেন।
গুরুতর আহত সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাড়ীর চালক নুর আলম বাছাকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশ জানান।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ২নং রাইখালী ইউনিয়নে ভালুকিয়া থেকে একটি জীপ গাড়ি লাকড়ি বোঝায় করে নিয়ে আসার সময় কারিগরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে মোঃ ইমন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এবং নুর আলম বাছা ড্রাইভার ও মোঃ সাকিব গুরুতর আহত হন।

চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম জানান,নিহত এবং আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.