কাপ্তাই প্রতিনিধি: রাঙ্গামাটি সেনা রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় দুস্থদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা। বুধবার সকাল ১০টায় সেনাপ্রধানের দিকনির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসির সার্বাধিক সহযোগিতায় মগবান ইউনিয়ন বরাদম এলাকায় শিশু ও বয়োবৃদ্ধদের বিনামূল্য চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এসময় মেডিকেলে টিম অফিসারগন উপস্থিত থেকে সেবা প্রদান করা হয়। অধিনায়ক বলেন ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতে ও সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।