সুন্দরগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে উপজেলা চেয়ারম্যান মোস্তফা মহসিনের ত্রাণ বিতরণ

0

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার। গত তিন থেকে নৌকাযোগে উপজেলার তারাপুর, বেলকা , হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন চরে ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার বানভাসি পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী চাল ও শুকনো খাবার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোস্তফা মহসিন সরদার, ভাইস-চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সাইদুর রহমান, প্রেস সচিব হাসানুজ্জামান হাসান, পল্লব সরদারসহ উপজেলা জাপা ও তাঁর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার জানান, ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৭ ইউনিয়নের বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.