কাপ্তাই প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় ওয়াগ্গা ইউনিয়ন শিলছড়ি ৯নং ওয়ার্ডে সভা করা হয়। শুক্রবার রাত ৮টায় শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার হোসের এর সঞ্চালনায় অনুুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে শিলছড়ি বাজার চৌধুরী ছিদ্দিক আহমেদ। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই থানার দেবাশীষ সানা(ওসি তদন্ত)। বক্তব্য রাখেন মো.আবদুল ওহাব,মুহাম্মদ মুহসিন,মো.নুরনবী ও পাইমং মারমা। পরে সকলের মতামতের ভিত্তিত্বে ৫সদস্য বিশিষ্ট ‘শিলছড়ি সামাজিক শৃঙ্খলা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে মো.আবদুল ওহাব,সহ-সভাপতি ২জন পাইমং মারমা,উত্তম মারমা,সাধারন সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন ও মহিলা সম্পাদিকা মিনুপ্রু মারমা।