সুন্দরগঞ্জে অপ্রতুল পশুর খাদ্য বিতরণ

0

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যায় আক্রান্ত পশুদের জন্য খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বিকালে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের আত্ততায় (এফএও) বেলকা ও শ্রীপুর ইউনিয়নে ৫৯০ প্যাকেট করে ১ হাজার ৯০ প্যাকেট পশুর খাদ্য বিতরণ করা হয়। যা আক্রান্ত পশুর তুলনায় একবারেই অপ্রতুল। এতে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা প্রাণি সমপদ অফিসার ড. মোছা সুমনা আক্তার, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শাহজাহান মিঞা প্রমুখ। পরে পশুর মালিক ও খামারিদের মাঝে খাদ্যের প্যাকেট বিতরণ করেন অতিথিবৃন্দ।
উপজেলা প্রাণি সম্পদ অফিস সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্থ ৯টি ইউনিয়নে ২ লাখ ৪১ হাজার ৫৪০টি পশু-পাখি আক্রান্ত হয়েছে। এর মধ্যে গরু ৪০ হাজার ৪২০টি, মহিষ ২৫টি, ছাগল ১৯ হাজার ৩৭০টি, ভেড়া ১৩ হাজার ৩৫০টি, মুরগী ১ লাখ ২০ হাজার এবং হাঁস ৪৮ হাজার ৭৯৫টি। চরের প্রতিটি পরিবারে বয়েছ নিরব মিনি খামার। চরের মানুষ গৃহপালিত পশু-পাখি পালন করে সংসার চালায়। সে কারণে চরে পশু-পাখির সংখ্য অনেক বেশি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.