বালু বোঝা ট্রাক ব্রেকফেল রাইখালী-চন্দ্রঘোনা ফেরী চলাচল সাময়িক বন্ধ

0

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটি কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন রাইখালী টু লিচু বাগান বালু বালুবোজাই ট্রাক ব্রেক ফেল হয়ে ফেরী চলাচল সাময়িক বন্ধ । বৃহস্পতিবার বেলা ১২টায় একটি বালু বোঝায় ট্রাক ( ট্রাক নং নোয়াখালী ট ০৫-০ ১৬৬) ফেরিতে উঠে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনের অংশ ফেরি থেকে নদীতে ঝুঁকে যায়।, ফলে যেকোনো সময় ট্রাক টি নদীতে পড়ে যেতে পারে। এই ঘটনা সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী কীর্তি নিশান চাকমা জানান, ফেরির রাইখালী অংশ হতে বৃহস্পতিবার) বেলা ১২ টার দিকে বালু বোঝাই একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে ব্রেক ফেল হয়। ফেরির শেষের দিকে গিয়ে ট্রাকের কিছু অংশ কর্ণফুলী নদীর দিকে পড়ে যায়। এইসময় ভাগ্যক্রমে ট্রাকটির পেছনের অংশ ফেরিতে আটকে যায়, ফলে বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটে নাই। তবে এই ঘটনায় সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ক্রেন এনে এই ট্রাকটিকে উদ্ধার করে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.