কাপ্তাই প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ ত্যাগ ও দেশ ছাড়ার সংবাদ শুনে কাপ্তাইয়ে বিএনপির অঙ্গসংগঠনসহ সাধারন জনতা উল্লাস করেছে। সোমবার(৫আগস্ট) বিকাল ৪টায় কাপ্তাই উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে আনন্দ উল্লাস, বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি আনন্দ মিছিলে সাধারন লোকজন লাল সবুজের পতাকা নিয়ে মিছিল করতে দেখাযায়। পরে কাপ্তাই নতুনবাজার বৃষ্টি উপেক্ষা করে গাড়ির উপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ। তিনি বলেন এটা জনতার বিজয় আপনেরা সকলে শান্ত থাকুন এবং শৃঙ্খলা বজায় রাখুন।এসময় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।