কাপ্তাইয়ে ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রনে কাজ করছে আনসার ও ভিডিপি

0

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সড়কের ট্রাফিক আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেছে আনসার ও ভিডিপি সদস্যরা।

শনিবার (১০ আগষ্ট) কাপ্তাই উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. এমরান আহমেদ জানান, গত ৭ তারিখ থেকে কাপ্তাইয়ে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছে। উপজেলার নতুনবাজারসহ বিভিন্ন ইউনিয়নে মন্দিরের নিরাপত্তা, মানুষের ঘরবাড়ি নিরাপত্তায় এলাকায় অবস্থান করে ডিউটি পালন করছে আনসার ভিডিপি সদস্যরা। পাশাপাশি সড়কের ট্রাফিক নিয়ন্ত্রনেও তারা কাজ করছে। এছাড়া উপজেলার ৫টি ইউনিয়নের প্রতিটি এলাকায় ৮ থেকে ১০ জন আনসার ভিডিপি সদস্য কাজ করছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.