পাঁচলাইশ আবাসিকে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

0

নিজস্ব প্রতিবেদক: গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ সেলিমের বাসা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় । সমিতির যুগ্ম সম্পাদক সৈয়দ নেজাম আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি নূর মোহাম্মদ বাবু , নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নেজাম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাসিম আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম ফয়েজউল্লাহ , প্রচার সম্পাদক নজরুল আজাদ, আইন সম্পাদক সৈয়দ নেওয়াজ আহমেদ, ক্রীড়া সম্পাদক এস এম হাবিবুল্লাহ ফয়েজসহ প্রমুখ।

এই সময় বক্তারা বলেন,পাঁচলাইশ আবাসিক কল্যাণ সমিতি এলাকায় যেকোন সন্ত্রাসী কার্যকলাপ প্রশাসনের সহযোগিতায় প্রতিরোধ করা হবে। সংখ্যালঘুসহ এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তায় রাতে পালাক্রমে
এলাকার তরুণরা পাহারা দিচ্ছে এবং অনুপ্রবেশকারীরা সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে তার জন্য সিসি ক্যামেরা দিয়ে নজরদারি রাখা হচ্ছে। আবাসিকের সাধারণ সম্পাদকসহ অন্যদের বাসা ও অফিসে ভাঙচুর কারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি।

উল্লেখ্য গত ৪ই জুলাই রাতে পাঁচলাইশ আবাসিক এলাকায় স্বার্থান্বেষী মহলের ইন্দনে নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ সহ আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের অফিস ও বাসা ভাঙচুর করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.