কাপ্তাইয়ে এডিপি’র আওতায় সেলাই মেশিন বিতরণ

0

কাপ্তাই প্রতিনিধি: সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) আওতায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী, কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাহী অফিসার দপ্তরে ইউনিয়ন পরিষদে মহিলাদের স্বাবলম্বী করে গড়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি ও নতুনবাজার এলাকার ২ জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন। নির্বাহী কর্মকর্তা বলেন, এডিপির আওতায় ইতিমধ্যে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী, কৃষি উপকরণ এবং ইউনিয়ন পরিষদে মহিলাদের স্বাবলম্বী করে গড়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.