ঢংনালা সীমান্ত হতে জালে আটকা পড়া বার্মিজ অজগর উদ্ধার খুরুশিয়ায় অবমুক্ত

0

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাইখালী রেঞ্জের ঢংনালা-রাঙ্গুনীয়া সীমান্ত এলাকা থেকে জালে আটকা পড়া বার্মিজ অজগর সাপ করা হয়েছে। বুধবার(১৪ আগষ্ট) বিকেলে খুরুশিয়া রেঞ্জের অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার করা অজগরটির ওজন ১২ কেজি এবং এটি ১১ ফুট লম্বা।
রাইখালী রেঞ্জে কর্মরত বন প্রহরী মো. হাসান জানান, ঘটনারদিন বেলা প্রায় ১২টার সময় খবর আসে পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাইখালী রেঞ্জের ঢংনালা-রাঙ্গুনীয়া সীমান্ত এলাকায় বসবাসরত জনৈক নয়ন দাসের বাড়িতে জালে একটি অজগর আটকে আছে। খবর পেয়ে সাথে সাথে রাইখালী ইআরটি টিমের সভাপতি মো. রহমতুল্লাহ রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহিদুল ইসলামকে অবহিত করলে তারই নির্দেশে রাইখালী রেঞ্জ ও বাঙ্গালহালিয়া বিট কাম স্টেশনের সকল কর্মচারীদের নিয়ে ওই এলাকা থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।

এরপর কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. নূরুল ইসলামের নির্দেশ অনুযায়ী ওইদিন (বুধবার) বিকেলে খুরুশিয়া রেঞ্জের আওতাধীন দুধপুকুরিয়া অভয়ারণ্যে অজগর সাপটি অবমুক্ত করা হয়। এসময় খুরুশিয়া বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলামসহ রাইখালী রেঞ্জ ও বাঙ্গালহালিয়া বিট কাম স্টেশনের কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বিগত কয়েক মাসে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের নিয়ন্ত্রণাধীন রাইখালী রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা পাচারকালে এবং লোকালয় থেকে একাধিক অজগর সাপ, নানা জাতের পাখি উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যান, শেখ রাসেল এ্যাভিয়ারী এবং রাইখালীর রেঞ্জের অভয়ারণ্যে অবমুক্ত করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.