Sunday, August 2

১০ দিন করে রিমান্ডের আবেদন টুকু-পলক-সৈকতের

0

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট রশিদুল আলমের আদালতে রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে মামলার তদন্তের জন্য এই তিনজনের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেন্টু মিয়া বলেন, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরের পরে এই তিনজনকে আদালতে তোলা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.