Saturday, August 1

সিংগাইরে পুকুরে ভাসছিল আ. লীগ নেতার নিথর দেহ

0

মানিকগঞ্জের সিংগাইরে আবু সাঈদ আল -মামুন টিপু (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে ভাসমান অবস্থায় আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবু সাঈদ আল-মামুন টিপু উপজেলার সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম রফিক উদ্দিনের ছেলে। পরিবার ও প্রতিবেশীদের ধারণা, রাতের আঁধারে বৃষ্টির মধ্যে বাসায় ফেরার পথে পা পিছলে পুকুরের পানিতে পড়ে মারা যান তিনি।

নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সাঈদ আল-মামুন টিপু সাহরাইল গ্রামের নিজ বাড়িতে একা থাকতেন। তার স্ত্রী ও দুই ছেলে ঢাকায় থাকেন। গত বুধবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ভাসমান অবস্থায় তারনিহত আবু সাঈদ আল-মামুন টিপুর বড় ছেলে তাজবিউল হাসান উত্স জানান, বাবার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই। কোনো শত্রুও নাই। দলমত নির্বিশেষ এলাকার সব সানুষের সাথে তার ভালো সম্পর্ক ছিল। ধারণা করছি, রাতের বেলায় বৃষ্টির মধ্যে বাসায় ফেরার পথে পা পিছলে পুকুরে পড়ে তিনি মারা গেছেন। এ বিষয়ে আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, নিহত আওয়ামী লীগ নেতা আবু সাঈদ আল -মামুন টিপুর শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় কারো কোনো অভিযোগ নাই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগতিক্রেম ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.