কাপ্তাই প্রতিনিধি: রাঙ্গামাটি কাপ্তাই শিল্পএলাকা হতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে চট্রগ্রাম ফটিকছড়ি গেল শিল্পএলাকা যুব সমাজ। শুক্রবার (২৩আগস্ট) সন্ধ্যা ৬টায় কাপ্তাই বিএফআইডিসি শিল্পএলাকা হতে যুব সমাজে উদ্যোগে বন্যার্তদের সাহায্যের জন্য ত্রাণ নিয়ে যাওয়া হয়েছে। ত্রাণের মধ্যে রয়েছে ৫টন বিশুদ্ধ পানি, ৭শ’প্যাকেট বিস্কুট, ওরস্যালাইন ১হাজার প্যাকেট, মুড়ি ১শ’কেজি, কেক ৫০কার্টুনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী নেয়া হয়েছে। শিল্পএলাকার যুব সমাজের ১০সদস্য একটি টিম চট্রগ্রাম ফটিকছড়ি এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করবে।