কাপ্তাই শিশু ধর্ষন ঘটনায় মামলা আসামী মানিক পলাতক

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৬ বছরের শিশু ধর্ষণ ঘটনায় কাপ্তাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার (১ সেপ্টেম্বর) রাতে কাপ্তাই থানায় শিশুর পিতা উপস্থিত হয়ে ধর্ষক মো. জাহিদুল ইসলাম মানিক (২৮) এর নামে মামলাটি দায়ের করেন। আসামী কাপ্তাই নতুন বাজার কার্গো ডাউন সাইডে ৪নম্বর কাপ্তাই ইউনিয়ন ৫নং ওয়ার্ডে কেপিএম টিলার আবুল খায়ের এর ছেলে।মামলার এজহারে ভিকটিম শিশুর পিতা উল্লেখ করেন যে, গত ৩০ আগষ্ট শুক্রবার দুপুর ২টার দিকে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ৬ বছরের শিশু কন্যাকে মুখ চেপে ধর্ষণ করে। আসামী মো. জাহিদুল ইসলাম মানিক বাসায় নিয়ে যায়। এবং এক পর্যায়ে মুখ চেপে ধর্ষণ করে। কাপ্তাই থানার দেবাশীষ সানা ওসি (তদন্ত) জানান, এই ঘটনায় কাপ্তাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেছে ভিকটিমের পিতা। তবে আসামী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.