Saturday, August 1

গণভবনে ‘স্মৃতি জাদুঘরের’ কাজ শুরু আগামী সপ্তাহে: উপদেষ্টা নাহিদ

0

গণভবনকে জুলাই গণহত্যার স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে গণভবন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। নাহিদ ইসলাম বলেন, আগামীকাল রোববারের মধ্যে জাদুঘর নির্মাণের জন্য একটি কমিটি গঠন করা হবে। কাজ শুরু হবে আগামী সপ্তাহ থেকে।

তিনি আরও বলেন, ‘গণভবন যেই অবস্থায় আছে সর্বোচ্চ সেই অবস্থায় রেখে জাদুঘর নির্মাণের চেষ্টা করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও নিহতদের ইতিহাস থাকবে এই জাদুঘরে। পাশাপাশি গত ১৬ বছরে যত নিয়মবহির্ভূত হত্যা গুম খুন হয়েছে তারও দলিল থাকবে।’এ সময় তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন আদিলুর রহমান খান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.