বান্দরবান প্রতিনিধিঃসমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পাহাড় এবং সমতলে মধ্যে কিছু ভৌগলিক ও স্থানীয়ভাবে পার্থক্য রয়েছে। এই দূরত্ব প্রযুক্তি মধ্য দিয়ে গুছিয়ে দেওয়া সম্ভব। পাহাড়ে ক্ষেত্রে যে সেবা ঘাটতি রয়েছে বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য এই দিক থেকে বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা অতিদ্রুত সময়ে এই জনপদে নিশ্চিত করতে হবে। আমরা চাই সবক্ষেত্রে সমঅধিকার ভিত্তিতে পাহাড় এবং সমতলে কোনো বিভেদ থাকবে না। এবং ঢাকা বসে একজন শিক্ষার্থী যে শিক্ষা ব্যবস্থা পাচ্ছে, সেটি বান্দরবানে পৌছে দিতে হবে বলেও আহ্বান করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি।
বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর এসব কথা বলেন। কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকের মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিঙ্গাপুরের চিকিৎসা নিতে প্রশ্ন তুললে স্বাস্থ্য উপদেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্য উপদেষ্টা সু-চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যেতে চাচ্ছেন। সিঙ্গাপুরে চিকিৎসা না নিয়ে বরং সেটি আপনি বাংলাদেশের নিশ্চিত করুন। আপনার ক্ষমতা রয়েছেন তাই দেশের বাইরে চিকিৎসা নিতে পারেন কিন্তু আমার জনতা কোন ক্ষমতা ও আর্থিক সামর্থক নেই, তাদের রোগ হলে কিভাবে সিঙ্গাপুরের যাবেন এমন প্রশ্ন রাখেন এই ছাত্র আন্দোলনের সমন্বয়ক। তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে হুঁশিয়ারি করে বলেন, যদি আপনি উপদেষ্টা হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান, এমন পরিস্থিতিতে সিঙ্গাপুর থেকে ফিরে এসে তিনি আর নৈতিকভাবে স্বাস্থ্য উপদেষ্টা থাকতে পারেন না। সিঙ্গাপুরে না গিয়ে নিজের দেশের স্বাস্থ্য ব্যবস্থা সিঙ্গাপুরের মত উন্নত করার পরামর্শ দেন তিনি।
পাহাড়ে চাঁদাবাজে প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাহাড়ে চাঁদাবাজি ও টেন্ডার বাজি চলছে। এই চাঁদাবাজি টেন্ডারবাজী ফ্যাসিস্ট সরকারের বৈশিষ্ঠ্য যারা এসব করছে তারা ফ্যাসিস্ট সরকারের উত্তরসুরী। এসব কর্মকান্ড কারণে স্বৈরাচার সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। তাই অবিলম্বে পাহাড়ে চাঁদাবাজি টেন্ডার বাজী বন্ধ করতে হবে। তা না হলে তাদেরকেও ছাত্র-নাগরিক ছাড় দেবে না।
তিনি ছাত্র-জনতা উদ্দেশ্যে বলেন, যতদিন না পর্যন্ত রাষ্ট্র পুর্নগঠন হচ্ছে ততদিন আমাদের আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে। এক পক্ষ সুযোগ নিয়ে আমাদের বিভিক্ত করার ষড়যন্ত্র চলছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আবু সাঈদ, সৈয়দ ওয়াসিমসহ অনেকেই রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাই এই দেশ সংস্কার না হওয়া পর্যন্ত রাষ্ট্র গঠনে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে বলে আহবান করেন ছাত্র সমাজের প্রতি এই সমন্বয়ক। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা সমন্বয়ক, চট্টগ্রামের সমন্বয়ক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন উপজেলা থেকে আগত অন্য নেতারা উপস্থিত ছিলেন।