সুইডেন পলিটেকনিক অধ্যক্ষ এর বিদায়-বরণ সংবর্ধনা অনুুষ্ঠিত

0

কাপ্তাই প্রতিনিধিঃ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাইয়ের অধ্যক্ষএর বিদায়-বরণ সংবর্ধনা অনুুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬সেপ্টেম্বর)বিকাল ৩টায় সিভিল উডে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে নতুন ও পুরাতন উপাঅধ্যক্ষ ও অধ্যক্ষ(অতিরিক্ত) বিদায়-বরণ সংবর্ধনা অনুুষ্ঠিত হয়। ইনস্ট্রাক্টর মো.ইকবাল হায়দারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে সিভিল উড টেকনোলজি বিভাগীয় প্রধান ড.কামরুজ্জান। বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার, নবযোগদানকৃর্ত অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস। এছাড়া বিশেষ অতিথি বক্তব্য রাখেন কনস্ট্রাকশন বিভাগীয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ মোশাররফ হোসেন, কম্পিউটার বিভাগীয় প্রধান ইঞ্জিয়ার মুহাম্মদ তারেকুল ইসলাম, অটোমোবাই বিভাগীয় প্রধান ইঞ্জিয়ার রহমত উল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রাফট ইনস্ট্রাক্টর মো.দেলোয়ার হোসেন,জুয়েল চাকমা ও পংকজ দাশ প্রমুখ। বক্তারা বলেন বিদায়ী অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার অত্র ইনস্টিটিউটের উন্নয়নের একটি রোল মডেল তিনি দায়িত্নরত অবস্থায় শিক্ষক ড্ররমেটরি, শিক্ষক কোয়াটার, ছাত্র -ছাত্রী হোস্টেল, ১০তলা একাডেমী ভবন,অডিটোরিয়ামসহ ১শ’কোটি টাকার কাজ চলমান ও কিছু কাজ প্রক্রিয়া দিন আছে বলে জানান। আবদুল মতিন হাওলাদার যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে উপাধ্যক্ষ পদে যোগদান করে। পরে শিক্ষক এর পক্ষ হতে বিদায়ী অধ্যক্ষকে সম্মাননা প্রদান করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.