কেপিএম আবাসিক থেকে অজগর উদ্ধার কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

0

কাপ্তাই প্রতিনিধিঃ কেপিএম আবাসিক ডিসিএল বাংলো সড়ক হতে রাতে উদ্বার হওয়া অজগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। শনিবার (২১সেপ্টেম্বর) দুপুর ১টায় রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ ৬ফুট দৈর্ঘ্য ৭কেজি ওজনের একটি অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করে। এর আগে শুক্রবার রাত ১১টায় কেপিএম ডিসিএল সড়কের পাশ থেকে স্থানীয় যুবক

মো. আনোয়ারুল ইসলাম আকাশ এবং মো. ইমরান হোসাইন ইমন অজগরটিকে উদ্ধার করে কাপ্তাই বনবিভাগকে সংবাদ দেয়। কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার এসএম মহিউদ্দিন চৌধুরী, রামপাহাড় বিট অফিসার মাসদু রায়হান উদ্ধারকৃত অজগরটি ন্যাশনাল পার্কে অবমুক্ত করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.