Saturday, August 1

ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, নতুন রোগী ৮৬০

0

শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যে,চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৬০ জন।বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০১, চট্টগ্রাম বিভাগে ১৬৪, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৯, ঢাকা উত্তরে ১৯৫, ঢাকা দক্ষিণে ১৮১ ও খুলনা বিভাগে ৫৩ জন রয়েছেন।

এছাড়া রাজশাহী বিভাগে ২, ময়মনসিংহ বিভাগে ৩২, সিলেট বিভাগে ৬ ও রংপুর বিভাগে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬২১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৮ হাজার ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫০ জনের।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.