দঃরাঃচট্টঃট্রাক মালিক সমিতির নির্বাচিত সদস্য’র শপথ বাক্য পাঠ

0

কাপ্তাই প্রতিনিধিঃ দক্ষিণ রাঙ্গামাটি – চট্রগ্রাম ট্রাক মালিক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান আপষ্ট্রিম জেটিঘাট প্রধান কার্যালয়ে অনুুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩অক্টোবর) বিকাল ৩টায় সমিতির কার্যালয়ে নির্বাচিত ১৩জন সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়। এতে সভাপতিত্ব করে নির্বাচন উপ-পরিষদ চেয়ারম্যান মাওলানা আমির হোছাইন।প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান মো.দিলদার হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন দক্ষিণ -রাঙ্গামাটি চট্রগ্রাম ট্রাক মালিক সমিতির নবনির্মিত সভাপতি মির্জা নাজিম উদ্দিন খোকন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোসেন তালুকদার সভাপতি চঃজেঃট্রাঃমাঃকভারভ্যান,কেএম মহিউদ্দিন সম্পাদক চঃজেঃট্রাঃমাঃকভার, মো.মুছা সাওদাগার সভাপতি কাঠ সমিতি কাপ্তাই, মো.শাহাদাত হোসেন সভাপতি ট্রাক শ্রমিক ইউনিয়ন,মো.নজরুল ইসলাম সম্পাদক জেটি বণিক সমিতি, আবু মো.রাশেদ সম্পাদক ট্রাক শ্রমিক সমিতি কাপ্তাই, মো.আবদুল্লাহ চৌধুরী সিনিয়র সভাপতি দঃচঃট্রাঃমালিক সমিতি ও কাপ্তাই নতুন বাজার বণিক সমিতি সভাপতি মো.জয়নাল আবেদীন। দক্ষিণ -রাঙ্গামাটি চট্রগ্রাম ট্রাক মালিক সমিতির নির্বাচিত সভাপতি মির্জা নাজিম উদ্দিন খোকন, সহ-সভাতি হাজী মো.ওবাইদুল্লাহ চৌধুরী, মাহামুদুর রহমান (মাষ্টার),সম্পাদক মো.নাছির উদ্দিন,সহ-সম্পাদক আব্দুল্লা আল হেলাল,সাংগঠনিক মো.নিজাম উদ্দিন,কোষাধ্যক্ষ মাহাবুব আলম,দপ্তর মো.মানিক, প্রচার শাহজাহান, ও কায্যকরী সদস্য মো.নুর করিম,মো.গিয়াস উদ্দিন,মো.ইব্রাহীম শেখ(আলম)ও আলহাজ্ব সৈয়দ মো.জসিম এ ১৩জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান মাওলানা আমির হোসেন চেয়ারম্যান নির্বাচন উপ-পরিষদ।এসময় সকল নির্বাচন কমিশনার ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.