Tuesday, July 28

‘আ.লীগের সমর্থক ভেবে দূরে ঠেলে দিল কী করব’

0

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করে চমক দেখিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবিতে তিনি অভিনয় করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণী বয়সের চরিত্রে। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিদায়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে নিয়ে অনেক সমালোচনা (ট্রল) হচ্ছে। সেই সমালোচনা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘কাকে কী বলব! আমার ক্যারিয়ার ১২ বছরের। ক্যারিয়ার শুরুর পর থেকেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখেছি। তারা যখন যে ধরনের কাজে ডেকেছে সাড়া দিয়েছি। আসলে আমি তো এখানে টাইম পাসের জন্য আসিনি। এটা রুটি-রুজির জায়গা। কাজের প্রস্তাব এলে করব, এটাই তো নিয়ম। এখন কেউ যদি আমাকে আওয়ামী সমর্থক ভেবে দূরে ঠেলে দেন, কী করতে পারি?’

তিনি আরও বলেন, ‘আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া। সেটাই করে গেছি। কখনো কারও অন্ধ সমর্থক ছিলাম না। যদি সেটা করতাম, মনে সামান্যতম সংকীর্ণতা থাকত, দেশেই আসতাম না। এখন যদি নতুন সরকার তাদের কাজে আমাকে ডাকে, অবশ্যই সাড়া দেব। ওই যে বললাম, শিল্পীদের কাজ দলাদলি করা নয়, নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শক মনে জায়গা করে নেওয়া।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.