Sunday, August 2

৬০ ব্যাংকসহ বিভিন্ন জায়গায় সালমান এফ রহমানের তথ্য চেয়ে দুদকের চিঠি

0

মঙ্গলবার (২২ অক্টোবর) ৩৬ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের তথ্য চেয়ে ৬০টি ব্যাংক, রাজউক, গৃহয়ান কর্তৃপক্ষ ও ঢাকা-গাজিপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সহকারি পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য চেয়েছে সংস্থাটি।দুদকে সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, শেয়ার কারসাজি করে গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা লোপাট ও অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি-বেসরকারি ব্যাংক থেকে ৩৬ হাজার কোটি টাকা ঋণের লোপাট করে বিদেশে পাচার করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.