কাপ্তাই রাইখালী বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থ ৩২পরিবারের মাঝে ৭লাখ টাকার চেক বিতরণ

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ এলাকায় বন্যহাতি ধারা ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (২৪অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কিন্নরী কক্ষে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আয়োজনে ক্ষতিগ্রস্থ ৩২পরিবারের মাঝে ৭লাখ ৫০হাজার টাকা চেক বিতরণ করা হয়। নুরু মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে রাইখালী ও সদর রেঞ্জ কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম।

প্রধান অতিথি উপস্থিত থেকে চেক বিতরণ করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাইখালী ইউপি চেয়ারম্যান মংখ্যই মারমা,রেঞ্জ কর্মকর্তা মো.কামাল হোসেন,রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মো.তুহিনুল হক,বাদশা মিঞা ও কাপ্তাই প্রেসক্লাব সাবেক সভাপতি কবির হোসেন। প্রধান অতিথি নির্বাহী অফিসার জানান, আমরা বন্যপ্রাণী মাড়বো না।

হাতি বা অন্যপ্রণী ধারা ক্ষতিগ্রস্থ হলে সরকার তা ক্ষতিপূরণ দিবে।এবং কাপ্তাই পাল্পউড উড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো.নূরুল ইসলাম(ডিএফও) জানান,বন্যহাতির ধারা বিভিন্ন ফসল নষ্ট করার ফলে ক্ষতিগ্রস্থ ৩২পরিবারকে ৭লাখ৫০হাজার টাকা সরকারের পক্ষ হতে চেক প্রদান করা হয়। তবে বন্যহাতি মারা বা ডিলছুড়া যাবেনা।আমরা বন্যহাতির আবাসস্থল দখল করেছি। বন্যপ্রাণী আমাদের আপনাদের সম্পাদ। সুতরাং এদের বাঁচিয়ে রাখতে সকলের প্রতি আহবান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.