কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি মৌসুমের প্রণোদনা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থবছরের এসময় উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা কৃষি অফিসার মো.ইমরান হোসেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন। পরে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ২৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, সূর্যমুখী, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও অড়হরের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
কাপ্তাই ইউএনও মো. মহিউদ্দিন জানান, সরকারের প্রণোদনা কর্মসূচি থেকে বিনামূল্যে প্রাপ্ত বীজ ও সার ব্যবহার করে সঠিক চাষাবাদের মাধ্যমে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের ভূমিকা রাখতে হবে।