Saturday, August 1

সুন্দরগঞ্জে নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নয়া দিগন্ত পত্রিকার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমির অধ্যক্ষ মো. একরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেন, অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. মাজেদুর রহমান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. মাজেদুর রহমান, সেক্রেটারি অধ্যাপক মো. আতাউর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক প্রধান শিক্ষক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব সহকারি প্রধান শিক্ষক মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, সাবেক পৌর মেয়র মো. নুরুন্নবী প্রমানিক সাজু, সুন্দরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শাহজাহান মিঞা, সহ-সভাপতি মো. ঈমান আলী মামুন, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান আকন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নয়া দিগন্ত পত্রিকার উপজেলা সংবাদদাতা মো. রেজাউল ইসলাম। এর আগে একটি র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে কেক কাটা এবং দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও তাঁর সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ এবং উপজেলার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.