Sunday, September 27

সুন্দরগঞ্জে যুব দিবসে টেকাব প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

0

গাইবান্ধা প্রতিনিধিঃ ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেশকিছু কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে জাতীয় যুব দিবসের কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, যুব চেক বিতরণ ও টেকাব ২য় পর্যায়ের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন।

উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর আহম্মেদ লস্করের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অথিতি’র বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর আমির অধ্যক্ষ মো. একরামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সহকারি প্রধান শিক্ষক মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভুইয়া নিপন, সুন্দরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক মো. মোশারফ হোসেন বুলু, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান আকন্দ, নারী যুব সমিতি’র সভাপতি খাতিজা বেগম প্রমূখ।

এর আগে একটি র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে দুইজন সফল উদ্যোক্তার মাঝে চেক বিতরণ ও টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুলার ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৪০ জন প্রশিক্ষণার্থীর কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.