কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কলাবাগান যুব সমাজের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৮নভেম্বর) বিকাল ৩টায় কেপিএম স্থানীয় সোনালী ব্যাংক মাঠে নবীন প্রবীনদের স্বমন্বয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচে উদ্ভোধক ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কাস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক।বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো
মিজানুর রহমান, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইব্রাহিম হাবিব মিলু, কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন জহির,চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি গিয়াস উদ্দিন, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশ, কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য ইখতিয়ার উদ্দিন রিদয়, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহবায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব ইসমাইল হোসেন মিলন,কলাবাগান বাজারের বিশিষ্ঠ ব্যাবসায়ী জামাল হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রীতি ফুটবল ম্যাচে প্রবীনেরা নবীনদের ৩ – ০ গোলে পরাজিত করে,খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে প্রাইজমানি প্রদান করেন।